আন্তর্জাতিক ডেস্ক : তুমুল যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-এর প্রধান উইলিয়াম বার্নস বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করার পরিকল্পনা করেছিলেন।
মঙ্গলবার মার্কিন কংগ্রেসের এক শুনানিতে বক্তব্য দেওয়ার সময় উইলিয়াম বার্নস পুতিনের পরিকল্পনা সম্পর্কে ওই কথা বলেন। আইন প্রণেতাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি পুতিন এই মুহূর্তে ক্ষুব্ধ এবং হতাশ। তিনি সম্ভবত হামলা আরো বাড়িয়ে দেবেন।
বেসামরিক লোকজনের হতাহতের বিষয়টি বিবেচনা না করে তিনি ইউক্রেনের সামরিক বাহিনীকে পিষে ফেলার চেষ্টা করবেন। ’
সিআইএ প্রধান বলেন, পুতিন ‘অনেক বছর ধরেই ক্ষোভ আর উচ্চাকাঙ্ক্ষার এক দাহ্য সংমিশ্রণে নিজেকে ডুবিয়ে রেখেছেন। ’ ২৪ ফেব্রুয়ারির ইউক্রেন আক্রমণকে তিনি ক্রেমলিন নেতার জন্য ‘গভীর ব্যক্তিগত প্রত্যয়ের’ বিষয় বলে বর্ণনা করেন। সূত্র: বিবিসি
‘আমরা এ ব্যাপারে একটি সমঝোতায় যেতে পারি। ক্রিমিয়া ও ডনবাসে বসবাসরত ইউক্রেনীয়দের জান-মালের নিরাপত্তা আমার কাছে গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে অনেকে হয়তো ইউক্রেনে ফিরে আসতে চান…অর্থাৎ এসব অঞ্চলের জনগণ ও জনজীবনের নিরপত্তার স্বার্থে আপস হতেই পারে।’ ‘তবে আমরা আত্মসমর্পণ করব না। আমি আলোচনার জন্য প্রস্তুত আছি, আত্মসমর্পণের জন্য নয়।’
ন্যাটো নিয়েও নিজের নতুন উপলব্ধি সম্পর্কে এবিসিকে জানিয়েছেন জেলেনস্কি। এ প্রসঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা ঠাণ্ডা মাথায় চিন্তা করে বুঝতে পেরেছি, ন্যাটো আসলে ইউক্রেনকে গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। এই জোট বিতর্কিত কোনো বিষয়ে জড়াতে চায় না এবং রাশিয়ার সঙ্গে সংঘাতে যেতে ভয় পায়।’ ‘তবে আমরা যে নতজানু হয়ে ন্যাটোর সহযোগিতা চাইব, ব্যাপারটি এমন নয়। ইউক্রেন সে রকম কোনো দেশ নয় এবং আমিও তেমন প্রেসিডেন্ট নই।’