বুধবার, ০৯ মার্চ, ২০২২, ১২:৫৯:৩৫

দেশ ছাড়ছে স্ত্রী-সন্তানেরা, বিদায় জানাতে অশ্রুসজল ইউক্রেনীয় কর্মকর্তা

দেশ ছাড়ছে স্ত্রী-সন্তানেরা, বিদায় জানাতে অশ্রুসজল ইউক্রেনীয় কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ হামলা অব্যাহত রয়েছে। একের পর এক শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন রুশ সেনারা। শত্রুর কামান, গোলা ও বোমা হামলার মধ্যেও শহর ছাড়ছেন না কিয়েভবাসীরা। তারা কিয়েভকে রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ কিন্তু তার আগে পরিবার রক্ষা জরুরী। তাই স্বজন-পরিজনদের নিরাপদ স্থানে পাঠানোর ব্যবস্থা করছে ইউক্রেনের সেনা ও পুলিশ সদস্যরা।

বার্তা সংস্থা রয়টার্সের মঙ্গলবার তোলা এক ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, দেশ ছেড়ে চলে যাচ্ছে স্ত্রী ও সন্তানেরা, বিদায় জানাতে গিয়ে অশ্রুসজল এক ইউক্রেনীয় পুলিশ অফিসার। ছোট ছেলেটি বাবার কোলে কাঁদছিল কারণ তার পুলিশ অফিসার বাবা ইউক্রেনীয় শহরে ইরপিনে তাকে বিদায় জানাছিলেন। কারণ তার পরিবার রাশিয়ান সৈন্যদের অগ্রসর হওয়া থেকে নিরাপদ স্থানে পাঠাচ্ছিলেন।

ছেলেটি জেদ করছিল এবং তার বাবার ইউনিফর্মে লাথি মারছি, এক পর্যায়ে বাবার হেলমেটে আঘাত করতে দেখা গেছে। ইরপিনের বাসিন্দারা ফ্রন্টলাইন কিয়েভ শহরতলি ছেড়ে চলে গেছে। রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং কামান হামলার অধীনে ইউক্রেনের প্রধান শহরগুলির চারপাশে লড়াই তীব্র হয়েছে। ইরপিনে প্রচণ্ড বোমাবর্ষণ চলছে। এই পরিস্থিতির মধ্য স্বজনদের সাথে নিয়ে স্থানীয়রা এলাকা ছাড়ছেন, অন্যরা পোষা প্রাণী এবং জিনিসপত্রের প্লাস্টিকের ব্যাগ বহন করে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে