বুধবার, ০৯ মার্চ, ২০২২, ০১:২০:২৩

ইউক্রেনে কোনও দিনই পুতিনের জয় হবে না : বাইডেন

ইউক্রেনে কোনও দিনই পুতিনের জয় হবে না : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে অভিযান ঘোষণার পরপরই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপানো শুরু করেছিল আমেরিকাসহ পশ্চিমী দেশগুলো কিন্তু তাতে পুতিনের আগ্রাসন ঠেকানো যায়নি। এবার তেল, গ্যাস ও কয়লা আমদানির উপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা দিল হোয়াইট হাউস। এই প্রসঙ্গেই প্রেসিডেন্ট বাইডেনের হুঁশিয়ারি, 'ইউক্রেনে কোনও দিনই পুতিনের জয় হবে না।'

শুধু সরকারই নয়, কোকাকোলা, পেপসি, ম্যাকডোনাল্ডস, লিভাইজ, নেটফ্লিক্সসহ পশ্চিমের বিভিন্ন বহুজাতিকও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগ ছিন্ন করেছে। এবার লাগাতার নিষেধাজ্ঞার তালিকায় নবতম সংযোজন, রাশিয়া থেকে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানি বন্ধ। বুধবার হোয়াইট হাইস থেকে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াকিবহাল মহলের মতে, এই সিদ্ধান্ত পূর্ব নির্ধারিতই ছিল। বুধবার তার আনুষ্ঠানিক ঘোষণা হল মাত্র।

এদিন বাইডেন নিষেধাজ্ঞার ঘোষণা করার পাশাপাশি তীক্ষ্ণ আ'ক্র'মণ শানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ''পুতিন কোনও একটি শহর দখল করতেই পারেন কিন্তু গোটা ইউক্রেনে কোনও দিনই প্রভাব বিস্তার করতে পারবেন না। কারণ ইউক্রেনে স্বাধীনচেতাদের বাস। আর এই আগ্রাসনের কী বিপুল মূল্য যে পুতিনকে চোকাতে হবে, তা ওরা ভাবতেও পারছেন না।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে