বুধবার, ০৯ মার্চ, ২০২২, ০১:৫৪:০৮

কথা দিয়ে কথা রাখেনি ইইউ ও ন্যাটো: জেলেনস্কি

কথা দিয়ে কথা রাখেনি ইইউ ও ন্যাটো: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক : রুশ সামরিক অভিযানের ১২ দিন পার হলেও  ইইউসহ ন্যাটো ও পশ্চিমা বিশ্বের নীরব ভূমিকায় হতাশ ইউক্রেন। এক ভিডিও বার্তায় দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি অভিযোগের সুরে বলেছেন, আর কত নিরীহ মানুষের রক্ত ঝরলে পশ্চিমা বিশ্ব ও ন্যাটো সামরিক শক্তি নিয়ে ইউক্রেনে পাশে দাঁড়াবে?

ভোলোদিমির জেলেনস্কি বলেন, কথা দিয়ে কথা রাখেনি ইইউ ও ন্যাটো। যুদ্ধ শুরু হলে তারা এগিয়ে আসবে। রাশিয়ার বিরুদ্ধে শুধু কড়া নিষেধাজ্ঞা আরোপ নয়। পুতিনকে এই যুদ্ধের দায়ও নিতে হবে।

এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থানের পাশাপাশি সামরিক হামলা ঠেকানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে ন্যাটো বাহিনীও। রাশিয়ার প্রতিবেশি বাল্টিক অঞ্চলের রাষ্ট্র লিথুনিয়া ও এস্তোনিয়ায় ন্যাটো বাহিনীর মহড়াস্থল পরিদর্শন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ন্যাটোভুক্ত কোন দেশ, অঞ্চল বা স্থানে কোনোরকম হামলা হলে তার উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত ন্যাটো বাহিনী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে