বুধবার, ০৯ মার্চ, ২০২২, ০২:২৫:৩৭

পুতিনকে না থামালে এই পৃথিবী কারও জন্যই নিরাপদ থাকবে না : ইউক্রেনের ফার্স্ট লেডি

পুতিনকে না থামালে এই পৃথিবী কারও জন্যই নিরাপদ থাকবে না : ইউক্রেনের ফার্স্ট লেডি

আন্তর্জাতিক ডেস্ক : রুশ সেনারা দুই-তিন দিনের মধ্যে রাজধানী কিয়েভে হামলা চালানোর পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা হুঁশিয়ার দিয়ে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামানো সম্ভব না হল, এই পৃথিবী কারও জন্যই আর নিরাপদ থাকবে না।

ইউক্রেনে হামলা চালানো রুশ বাহিনী 'গণহারে' বেসামরিক মানুষকে হত্যা করছে বলে এক খোলা চিঠিতে অভিযোগ করেন তিনি। ইউক্রেনের জনগণ রুশদের কখনোই ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। খোলা চিঠিতে ইউক্রেনের ফার্স্ট লেডি আরও লেখেন, তার দেশে রুশ সেনারা যা ঘটাচ্ছে তা না দেখরে বিশ্বাস করা করা কঠিন। ইউক্রেনে আগ্রাসন নিয়ে ক্রেমলিন সমর্থিত প্রপাগান্ডা চলছে। কে বিশ্বাস করবে যে এটি একটি বিশেষ অপারেশন। ইউক্রেনের বেসামরিক লোকদের গণহত্যা করা হচ্ছে। 

তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনীয়দের ছোট করে দেখছেন। কিন্তু ইউক্রেনীয়রা ঠিকই এক অনন্য ঐক্য দেখিয়েছে। ইউক্রেনের ফার্স্ট লেডি খোলা চিঠিতে স্বামীর মতো ইঙ্গিত দিয়েছেন যে, তারা দেশ ছাড়েননি। ইউক্রেনে হামলা চালানো রুশ বাহিনী ‘গণহারে’ বেসামরিক মানুষকে হত্যা করছে বলে এক খোলা চিঠিতে অভিযোগ করেন তিনি। ইউক্রেনের জনগণ রুশদের কখনোই ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি।

খোলা চিঠিতে ইউক্রেনের ফার্স্ট লেডি আরও লেখেন, তার দেশে রুশ সেনারা যা ঘটাচ্ছে তা না দেখরে বিশ্বাস করা করা কঠিন।  তিনি বলেন, ইউক্রেনে আগ্রাসন নিয়ে ক্রেমলিন সমর্থিত প্রপাগান্ডা চলছে। কে বিশ্বাস করবে যে এটি একটি বিশেষ অপারেশন। ইউক্রেনের বেসামরিক লোকদের গণহত্যা করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনীয়দের ছোট করে দেখছেন। কিন্তু ইউক্রেনীয়রা ঠিকই এক অনন্য ঐক্য দেখিয়েছে। 

ইউক্রেনের ফার্স্ট লেডি খোলা চিঠিতে স্বামীর মতো ইঙ্গিত দিয়েছেন যে, তারা দেশ ছাড়েননি। ওলেনা জেলেনস্কা বলেন, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলার মধ্য দিয়ে আমাদের ঘুম ভেঙেছে। ট্যাঙ ইউক্রেনের বর্ডার অতিক্রম করেছে, তাদের বিমান আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। ক্ষেপনাস্ত্র ব্যবস্থা আমাদের শহরগুলোকে ঘিরে রেখেছে। রাশিয়ার হামলায় নিহত কয়েকজনের নাম উল্লেক করেন ফার্স্ট লেডি।  সেই সঙ্গে শিশু নিহত হওয়ার ঘটনাকে সবচেয়ে বেদনাদায়ক ও ধ্বংসাত্মক বলে উল্লেখ করেন।

ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা স্থাপত্যবিদ্যার ডিগ্রিধারী একজন চিত্রনাট্যকার। ফ্যাশন ম্যাগাজিন ভোগের প্রচ্ছদেও তিনি এসেছিলেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে ওলেনা জেলেনস্কা বলেছেন, পুতিন পারমাণবিক যুদ্ধ শুরুর হুমকি দিতে শুরু করেছেন। আমরা যদি এখনই তাকে না থামাই, তাহলে এই পথিবীতে কারও জন্যই নিরাপদ জায়গা বলতে কিছু থাকবে না। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে