বুধবার, ০৯ মার্চ, ২০২২, ০৫:৩৩:৪৪

ইউক্রেন ছেড়ে গেলে বেঁচে থাকব, তবে আর মানুষ থাকব না : জেলেনস্কি

ইউক্রেন ছেড়ে গেলে বেঁচে থাকব, তবে আর মানুষ থাকব না : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ছেড়ে গেলে বেঁচে থাকব, তবে আর একজন মানুষ থাকব না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। মার্কিন নেটওয়ার্ক এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। রাশিয়ার হামলার শুরুতে যুক্তরাষ্ট্র তাকে নিরাপত্তার জন্য দেশত্যাগের প্রস্তাব দিয়েছিল।

এবিসি নিউজকে জেলেনস্কি বলেন, ‘আমি আমার দেশের একজন নাগরিক, একজন বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। ইউক্রেন ছেড়ে গেলে বেঁচে থাকলেও আর মানুষ থাকব না।’  রাশিয়ার দখল করে নেওয়া ইউক্রেনীয় উপদ্বীপ ক্রিমিয়া প্রসঙ্গে তিনি বলেছেন, এ নিয়ে ইউক্রেনীয় জনগণ রাশিয়ার চরমপত্রের জন্য প্রস্তুত নয়। তবে যারা ইউক্রেনের অংশ থাকতে চায় তারা যেন ইউক্রেনে বসবাস করতে পারে সেটা গুরুত্বপূর্ণ। 

সাক্ষাৎকারটি ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। ন্যাটো এবং নিরাপত্তা উদ্বেগ নিয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনের ভবিষ্যতের জন্য সব প্রতিবেশীর সঙ্গে একটি যৌথ নিরাপত্তা চুক্তি হওয়া উচিত। মঙ্গলবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিডিও লিংকের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টের কমন্সসভায় ঐতিহাসিক ভাষণ দেন। সূত্র : বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে