বুধবার, ০৯ মার্চ, ২০২২, ১০:৪৫:৪৫

এবার বিয়ে করলেই মিলবে অর্থ!

এবার বিয়ে করলেই মিলবে অর্থ!

আন্তর্জাতিক ডেস্ক : এমন অফার, বিয়ে করলেই মিলবে অর্থ! ইতালির লাজিও অঞ্চল কর্তৃপক্ষ বিয়ে করলেই নবদম্পতিদের পুরস্কার হিসেবে দুই হাজার ইউরো দেবে। এটি ইতালিয় নাগরিকসহ দেশটিতে থাকা বিদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত থাকবে। এই অর্থ পাবেন ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত যারা বিয়ে করবেন।

এ বিষয়ে লাজিওর প্রেসিডেন্ট নিকোলা জিঙ্গারেটি বলেন, অর্থনৈতিক সংকটের কারণে বিয়ের খাতটি খারাপ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।

অভিনব এ উদ্যোগের জন্য ১০ মিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছে লাজিও অঞ্চল কর্তৃপক্ষ। তহবিল যদি শেষ না হয়ে যায়, তাহলে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত এই অর্থসহায়তার জন্য আবেদন করতে পারবেন দম্পতিরা। - দ্য গার্ডিয়ান অবলম্বনে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে