আন্তর্জাতিক ডেস্ক : শূকরের হৃৎপিণ্ড নিয়ে জীবনযাপন করা ডেভিড বেনেট মারা গেছেন। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে শূকরের হৃদপিণ্ড নিজ দেহে প্রতিস্থাপন করে ছিলেন তিনি। তবে সেই অপারেশনের দুই মাস পর গত ৮ মার্চ তার মৃত্যু হয়েছে বলে যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের একজন চিকিৎসক নিশ্চিত করেছেন।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, কয়েকদিন আগে তার শরীর খারাপ হয়ে পড়ে। এরপর তাকে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। মঙ্গলবার সেখানেই মারা যান ৫৭ বছর বয়সী ডেভিড বেনেট।
এর আগে গত ৭ জানুয়ারি ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিসিনের একদল চিকিৎসক সফলভাবে বেনেটের শরীরে শূকরের হার্ট প্রতিস্থাপন করেন।
অনেকদিন থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন মার্কিন নাগরিক বেনেট। অনেকদিন চিকিৎসা নেওয়ার পরও যখন আশানুরূপ ফল পাচ্ছিলেন না, তখন চিকিৎসকরা তার হার্ট প্রতিস্থাপনের পরামর্শ দেন।
সেসময় বিজ্ঞানীরা আশা প্রকাশ করেন শূকরের অঙ্গগুলো দাতার অঙ্গগুলোর ঘাটতি দূর করতে সাহায্য করবে। সময়মতো যারা ঠিকঠাক অঙ্গ না পাওয়া গেলে এই বিকল্প ব্যবহার করা যেতে পারে। মেরিল্যান্ডের ৫৭ বছর বয়সী ডেভিড বেনেটর অস্ত্রোপচারের তিনদিন পরই পুরোপুরি সুস্থ হয়ে যান।