বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ০২:৩৯:২০

হাসপাতালে রুশ বিমান হামলায় ১৭ জন আহত, দাবি ইউক্রেনের

হাসপাতালে রুশ বিমান হামলায় ১৭ জন আহত, দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের মারিউপোলের একটি ‌‘মা ও শিশু হাসপাতালে’ রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। এ কথা জানিয়েছে পূর্ব ডোনেটস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক প্রশাসন। 

কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে কর্মী ও প্রসবকালীন নারীও রয়েছেন।

ডোনেটস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো জানান, হামলায় কোনো শিশু আহত হয়নি। সূত্র : বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে