বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ০৩:১৫:৩৫

হাসপাতাল কখনোই হামলার লক্ষ্য হওয়া উচিত নয় : জাতিসংঘ

হাসপাতাল কখনোই হামলার লক্ষ্য হওয়া উচিত নয় : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে ‌‘স্বাস্থ্যসেবা, হাসপাতাল, স্বাস্থ্যসেবাকর্মী, অ্যাম্বুলেন্সের ওপর হামলা অবিলম্বে বন্ধ করার’ আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক তার দৈনিক সংবাদ সম্মেলনে বলেন, ‘এগুলির কোনোটিই কখনোই লক্ষ্য হওয়া উচিত নয়।’ ডুজারিক বলেন,  বন্দর নগরী মারিউপোলের শিশু ও প্রসূতি হাসপাতালে জঘ'ন্য হামলার বিশদ বিবরণ জরুরিভাবে নিয়েছে জাতিসংঘ। এতে অন্তত ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে অন্তত ১৮টি ভিন্ন ভিন্ন হামলার ঘটনা যাচাই করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ব্লিউএইচও)। এসব হামলায় অন্তত ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। সূত্র : বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে