বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ১১:০৬:০৬

কন্যাসন্তান হওয়ায় নবজাতককে পরপর ৫টি গুলি করে হত্যা করল বাবা!

কন্যাসন্তান হওয়ায় নবজাতককে পরপর ৫টি গুলি করে হত্যা করল বাবা!

আন্তর্জাতিক ডেস্ক : চাওয়া ছিল বাবার যেন প্রথম সন্তান হবে ছেলে। কিন্তু কন্যাসন্তান হওয়ায় নিজের রাগ সামলাতে পারেননি তিনি।তাই রাগে একবার কিংবা দুবার নয়, পাঁচবার নবজাতক সন্তানকে গুলি করে হত্যা করেন বাবা।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি শহরে। পাঞ্জাব পুলিশ জানায়, কন্যাসন্তান হওয়ায় রোববার জান্নাত ফাতেমাকে গুলি করে হত্যা করে বাবা শাহজেব খান।এরপর তিনি পালিয়ে যান। পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে স্থানীয় সময় বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে।

মিয়ানওয়ালি পুলিশের মুখপাত্র জারার খান জানান, শাহজেব খান ছেলে সন্তান চেয়েছিলেন। কিন্তু ছেলে না হওয়ায় ভীষণ রেগে যান তিনি। তার স্ত্রীও বিষয়টি নিশ্চিত করেছেন যে, তিনি চাইতেন পুত্র সন্তানের জন্ম হোক।কিন্তু কন্যা সন্তান জন্ম হওয়া নিয়ে তিনি খুব রাগান্বিত ছিলেন।- খবর এনডিটিভির

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে