শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ০৯:২০:৪৫

পারমাণবিক কেন্দ্রে হামলা চালাল রাশিয়া, জানুন সর্বশেষ...

পারমাণবিক কেন্দ্রে হামলা চালাল রাশিয়া, জানুন সর্বশেষ...

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে তুমুল যুদ্ধ। পাল্টা শক্ত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনও। এদিকে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়ান সৈন্যরা। শুক্রবার (৪ মার্চ) এ হামলার ঘটনা নিশ্চিত করেছেন পার্শ্ববর্তী ইনাহোডার শহরের মেয়র ডিমিত্রো অরলভ।

টুইটে তিনি লেখেন, সারাবিশ্বের জন্য ভয়ংকর হুমকি!!!, বিভিন্ন ভবন ও ব্লকে একটানা গোলাবর্ষণের ফলাফল হিসেবে জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে!!!

অরলভ আরও জানান, দমকলকর্মীরা আগুন নেভাতে যেতে পারেননি। তিনি নিশ্চিত করেননি ঠিক কী কারণে আগুন নেভানো যায়নি। এর আগে তিনি জাপরিজিয়া থেকে ১১২ কিলোমিটার দূরে এনাহোডারে রাশিয়ান হামলায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার কথা জানান। এ সময় রুশরা বিদ্যুৎকেন্দ্রে প্রবেশের সব পথ আটকে দেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে