আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ১৫ দিন পার করে আজ ১৬ দিনে পড়েছে। একাধিক বৈঠকেও মেলেনি রফাসূত্র। যুদ্ধ দীর্ঘদিন চলতে পারে, এই আশঙ্কা যখন বাড়ছে তখন রাশিয়া জানাল, তারা দ্রুত এই সংঘর্ষের সমাপ্তি চায়। ভারতের সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, সেদেশের বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভরভ এমনটাই জানিয়েছেন।
রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস জানাচ্ছে ল্যাভরভ এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ''মস্কো কখনওই যুদ্ধ চায়নি এবং এই সংঘর্ষ শেষ করতেও উন্মুখ হয়ে রয়েছে।'' যদিও রাশিয়ার এই বিবৃতি সত্ত্বেও যুদ্ধ সত্যিই এখনই থামবে কিনা তা নিয়ে সন্দিহান। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে প্রবেশ করে রুশ সেনা। তারপর থেকেই শুরু হয়েছে ভয়ংকর লড়াই। প্রথমে মনে করা হয়েছিল সহজেই কিয়েভ দখল করবে রাশিয়া কিন্তু বাস্তবে আজ ১৬ দিনে যুদ্ধ পৌঁছালেও কিয়েভ দখল করতে পারিনি পুতিন বাহিনী। সূত্র : এএনআই