শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ০৩:৩৫:৩৩

রাশিয়ার তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দেবে না ইউরোপ : হাঙ্গেরির প্রধানমন্ত্রী

রাশিয়ার তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দেবে না ইউরোপ : হাঙ্গেরির প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার গ্যাস ও তেলের ওপর ইউরোপীয় ইউনিয়ন কোনো নিষেধাজ্ঞা দেবে না বলে জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবান। ফ্রান্সে ইইউ নেতাদের একটি আলোচনা চলছে। এর মধ্যেই শুক্রবার নিজের ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে এ তথ্য দিলেন ভিক্তর অরবান। 

ভিডিওতে তিনি আরও বলেন, আমাদের জন্য যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সে বিষয়ে সিদ্ধান্ত আমাদের পক্ষে গেছে। এমন কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না, যাতে তেল ও গ্যাস আছে। তাই সামনের দিনগুলোতে হাঙ্গেরির জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে। রয়টার্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে টাইমস অব ইন্ডিয়া। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে