শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ০৬:১০:২১

রাশিয়ার হয়ে ইউক্রেনে লড়তে প্রস্তুত মধ্যপ্রাচ্যের ১৬ হাজার স্বেচ্ছাসেবী যোদ্ধা

রাশিয়ার হয়ে ইউক্রেনে লড়তে প্রস্তুত মধ্যপ্রাচ্যের ১৬ হাজার স্বেচ্ছাসেবী যোদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউক্রেনের ডানবাসে রাশিয়ার হয়ে লড়াই করতে মধ্যপ্রাচ্যের প্রায় ১৬ হাজার স্বেচ্ছাসেবক যোদ্ধা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। এরইমধ্যে এসব স্বেচ্ছাসেবককে এগিয়ে যেতে অনুমতিও দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা পৃষ্ঠপোষকরা ইউক্রেন সংঘাতের জন্য আন্তর্জাতিক আইনের সব নিয়ম লঙ্ঘন করে প্রকাশ্যে ভাড়াটে লোক নিয়োগ করছে।

শুক্রবার রুশ প্রেসিডেন্ট রাশিয়ার নিরাপত্তা পরিষদকে বলেন, যদি দেখেন লোকজন এখানে আছে, যারা নিজেদের ইচ্ছায় চায়, অর্থের জন্য নয়, যদি তারা ডনবাসে বসবাসকারী লোকদের সাহায্য করতে যায়, তাহলে তারা যা চায়, আমাদের তা দিতে হবে এবং তাদের সংঘা'তপূর্ণ অঞ্চলে যেতে সহায়তা করতে হবে।

পরে রুশ প্রতিরক্ষামন্ত্রী প্রেসিডেন্টকে বলেন, 'মধ্যপ্রাচ্যে প্রায় ১৬ হাজার স্বেচ্ছাসেবক রয়েছেন, যারা ডনবাসে আসতে প্রস্তুত।' গুঞ্জন রয়েছে, সিরিয়ার সরকারি সৈন্যদের ইউক্রেনে যুদ্ধ করানোর জন্য অর্থও দিতে পারে রাশিয়া। দেশটির বিমানবাহিনী ও কিছু বিশেষ ইউনিট সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন বলেও গুঞ্জন রয়েছে।

এর আগে ইউক্রেন সরকার বলেছিল, তারা বিদেশি স্বেচ্ছাসেবকদের একটি বাহিনী গঠন করছে, যা রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে ইচ্ছুক। রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে একমত হয়ে পুতিন বলেন, পশ্চিমা অ'স্ত্রগুলো দখল করতে, বিশেষ করে জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল এবং স্টিংগার অ্যান্টি-এয়ারক্রাফ্ট মিসাইল ডনবাসে রাশিয়াপন্থি যো'দ্ধাদের কাছে হস্তান্তর করা যেতে পারে। সূত্র : ডেইলি মেইল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে