শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ১০:২৯:০৮

এবার আরও এক উচ্চপদস্থ রুশ সেনা কর্মকর্তা নিহত; দাবি ইউক্রেনের

 এবার আরও এক উচ্চপদস্থ রুশ সেনা কর্মকর্তা নিহত; দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক: তুমুল যুদ্ধ চলছে পরাশক্তি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা করা হচ্ছে এই যুদ্ধে। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তাদের সৈন্যদের হাতে মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ নামে একজন উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো টেলিগ্রামে এ তথ্য জানান।

মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ ছিলেন রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক বিভাগের ২৯তম বাহিনীর কম্যান্ডার। ঠিক কি পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি এবং রুশ পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত আরো দু’জন উচ্চপর্যায়েরর সামরিক কর্মকর্তা নিহতের খবর পাওয়া গেছে।

এর আগে পশ্চিমা কর্মকর্তারা বলেছেন, এত উচ্চস্তরের রুশ কর্মকর্তার বিপদের মুখে পড়ার অর্থ হয়তো এই যে তাদের অভিযান থমকে যাওয়ায় হতাশা তৈরি হচ্ছে। সূত্র: বিবিসি ও ডেইলি মেইল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে