শনিবার, ১২ মার্চ, ২০২২, ১২:২৮:১১

আমরা রাশিয়ার মুখোমুখি হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : বাইডেন

আমরা রাশিয়ার মুখোমুখি হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্র সৈন্য পাঠালে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার এক টুইটবার্তায় এ মন্তব্য করেন তিনি। বাইডেন আবারও জানালেন যে, রাশিয়ার সঙ্গে সরাসরি লড়তে মার্কিন সৈন্য পাঠানোর বিষয়টিতে কোনো সিদ্ধান্ত হয়নি।

বাইডেন টুইটে লিখেছেন, 'পরিষ্কার করে বলতে চাই আমরা ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চিতে আমরা তাদের সর্বশক্তি দিয়ে প্রতিহত করব। আমরা ইউক্রেনে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করব না। ন্যাটো ও রাশিয়া মুখোমুখি অবস্থান নিলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে।' রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার দেশের বিরুদ্ধে আগ্রাসী নিষেধাজ্ঞা দিতে এবং তা বাড়াতে গত কয়েকদিন ধরে বাইডেন প্রশাসন প্রচারণা চালিয়ে যাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে