শনিবার, ১২ মার্চ, ২০২২, ০১:৪৭:৫৬

ভারতকে টক্কর দিতে পাকিস্তানি বিমানসেনার হাতে জে-১০ সি যুদ্ধবিমান

ভারতকে টক্কর দিতে পাকিস্তানি বিমানসেনার হাতে জে-১০ সি যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাফালে যুদ্ধবিমানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে 'বন্ধু' চীনের কাছ থেকে কেনা ২৫টি জে-১০সি যুদ্ধবিমান বিমানসেনায় অন্তর্ভুক্ত করলো ইসলামাবাদ। শুক্রবার এমনটাই জানান পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার বার্তা, ''পাকিস্তানের দিকে চোখ তুলে তাকানোর আগে শত্রুদের ভাবতে হবে। পাক বায়ুসেনা এখন আগের চেয়েও বেশি শক্তিশালী হল।''

শুক্রবার পাকিস্তানের পাঞ্জাবের আটক জেলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই এই যু'দ্ধবিমানগুলিকে বায়ুসেনায় অন্তর্ভুক্তি করা হয়। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে যু'দ্ধবিমানগুলি কিনেছিল ইসলামাবাদ। সেখানে ইমরানের সদর্পে ঘোষণা, “দুর্ভাগ্যজনকভাবে এশিয়ার এই অংশের ভারসাম্য নষ্ট করার চেষ্টা চলছে। এবার সেই চেষ্টা প্রতিহত করতে আমাদের সেনাকে আরও শক্তিশালী করা হল।” 

তার ভাষণে ভারতের রাফালে যুদ্ধবিমান কেনার বিষয়টিও উঠে আসে। উল্লেখ্য, ৪০ বছর আগে আমেরিকার থেকে এফ-১৬ যুদ্ধবিমান কিনেছিল পাকিস্তান। এরপর চার দশক পেরিয়ে গিয়েছে। এবার চীনের থেকে কেনা মাল্টিরোল যুদ্ধবিমান পাক সেনায় অন্তর্ভুক্ত হল। পাকিস্তানি বিমানবাহিনীর হাতে আমেরিকার তৈরি অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে। যা রাফালের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে