শনিবার, ১২ মার্চ, ২০২২, ০২:৩৫:০৮

ক্রিমিয়া ইস্যুতে পশ্চিমারা কড়া পদক্ষেপ নিলে ইউক্রেনে হামলার সাহস পেত না রাশিয়া: এরদোগান

ক্রিমিয়া ইস্যুতে পশ্চিমারা কড়া পদক্ষেপ নিলে ইউক্রেনে হামলার সাহস পেত না রাশিয়া: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ক্রিমিয়া দখলের সময় পশ্চিমা দেশগুলোর নীরবতার কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, ২০১৪ সালে ক্রিমিয়ায় রাশিয়ার হামলার পর পশ্চিমারা কড়া পদক্ষেপ নিলে এমন দিন দেখতে হতো না। রাশিয়া ইউক্রেনে হামলা করার সাহস পেত না। 

তুরস্কের দক্ষিণাঞ্চলে আনাতালিয়া কূটনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার এরদোগান এসব কথা বলেন। তিনি বলেন, ২০১৪ সালে ক্রিমিয়ায় হামলা করে রাশিয়া। পরে তা দখল করে নেয়। সে সময় যদি পশ্চিমা বিশ্ব সরব হতো তবে আমরা কি এমন পরিস্থিতিতে পড়তাম? ইউক্রেন যুদ্ধে বিষয়ে তিনি বলেন, আমরা মনে করি আত্মসংযম ও স্বাভাবিক চিন্তা গুরুত্ব পাবে এবং অস্ত্রের ঝনঝনানি বন্ধ হবে।

ইউক্রেনের বৈধ সংগ্রামের সমর্থন করে এরদোগান বলেন, 'রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা যেসব ফ্যাসিবাদী অনুশীলন করছে আমরা তার পক্ষে নই। এটাও মেনে নেওয়া যায় না।' রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ নিয়ে বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়া শহরে বৈঠকে বসেছিলেন যুদ্ধরত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক থেকে কোন সিদ্ধান্ত না এলেও তুর্কী পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসলু এই বৈঠকটিকে "গুরুত্বপূর্ণ সূচনা" বলে উল্লেখ করেছেন। সূত্র : তুর্কি সংবাদ সংস্থা আনাদালু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে