আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার মায়েদের প্রতি তাদের সন্তানদেরকে যুদ্ধে না পাঠানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার মধ্যরাতে কিয়েভ থেকে এক ফেসবুকে পোস্টে জেলেনস্কি ভবিষ্যদ্বাণী করে বলেন, রুশ আ'ক্র'মণকারীদের কর্মকাণ্ড ইসলামিক স্টেট (আইএসআইএস) স'ন্ত্রা'সীদের হা'মলার মতোই হবে।
তিনি আবারও ইউক্রেনীয়দেরকে রুশ সেনাদের প্রতিহত করার আহ্বান জানান। পাশাপাশি কোনো সন্তানকে যুদ্ধে না পাঠানোর জন্য রুশ সেনাদের মায়েদের কাছেও আবেদন করেন। জেলেনস্কি বলেন, আপনার সন্তানদের বিদেশে যুদ্ধে পাঠাবেন না। আপনার ছেলে কোথায় আছে তা পরীক্ষা করে দেখুন। যদি আপনার সামান্যতম সন্দেহ হয় যে আপনার ছেলেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হতে পারে, অবিলম্বে ব্যবস্থা নেন। সূত্র : টাইমস নাও