শনিবার, ১২ মার্চ, ২০২২, ০৫:২৬:৪০

'আমরা প্রস্তুত এবং অপেক্ষা করছি', কিয়েভে আত্মবিশ্বাসী ইউক্রেনের সেনা

'আমরা প্রস্তুত এবং অপেক্ষা করছি', কিয়েভে আত্মবিশ্বাসী ইউক্রেনের সেনা

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী কিয়েভে অগ্রসর হচ্ছে রুশ সেনা। ইউক্রেনের সেনা বলছে, ‘আমরা প্রস্তুত।’ বেশ কয়েকদিন ধরেই কিয়েভে দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছে মস্কো। বাইরের দিকটা দখল নিতে পারলেও রাজধানীর অন্দরে ঢুকে পড়তে পারেনি তারা। সে প্রচেষ্টা প্রতিহত করছে ইউক্রেন সেনা। বাঙ্কার বানিয়ে, পরিখা কেটে পাহারা দিচ্ছে জেলেনস্কির ফৌজ। 

রুশ বোমাবর্ষণের থেকে বাঁচতে বানানো হয়েছে বাঙ্কার। আর রাশিয়ার সেনাবাহিনী যাতে অগ্রসর হতে না পারে তার জন্য কাটা হয়েছে পরিখা (দুর্গের রক্ষার্থে চতুর্দিক পরিবেষ্টিত খাত)। সেনা সূত্রে জানানো হয়েছে, এই বাঙ্কার এবং পরিখা কাটতে স্থানীয় মানুষ সাহায্য করেছেন। কিয়েভে জয়ের ব্যাপারে রীতিমতো আত্মবিশ্বাসী ইউক্রেনের সেনা। একজন সৈনিক বললেন, ‘পরিস্থিতি কঠিন, যুদ্ধের সময় যেমন হয়। আমরা জিতব, আমরা তৈরি এবং তাদের অপেক্ষা করছি।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে