আন্তর্জাতিক ডেস্ক: তুমুল যুদ্ধ চলছে পরাশক্তি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এদিকে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের ১৭ দিন চলছে। এই অভিযানে রাশান সেনাবাহিনীর হামলায় এ পর্যন্ত ইউক্রেনের কমপক্ষে ১৩০০ সেনা নিহত হয়েছেন।
শনিবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে সংবাদ মাধ্যমটি এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ১৩০০ ইউক্রেনীয় সেনা নিহতের বিপরীতে শুক্রবার পর্যন্ত রাশিয়ার কমপক্ষে ৬ হাজার সেনা নিহতের তথ্য দিয়েছে পশ্চিমা সূত্রগুলো। সূত্র: বিবিসি