রবিবার, ১৩ মার্চ, ২০২২, ১২:০৩:৪১

রাশিয়া ইউক্রেনে যেকোনো সময় রাসায়নিক হামলা চালাতে পারে: যুক্তরাষ্ট্রের আশঙ্কা প্রকাশ

রাশিয়া ইউক্রেনে যেকোনো সময় রাসায়নিক হামলা চালাতে পারে: যুক্তরাষ্ট্রের আশঙ্কা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। চলছে দুই দেশের মধ্যে তুমুল যুদ্ধ। এদিকে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের ১৭ দিন চলছে। তবে দেশটিতে রাসায়নিক হামলার বিষয়ে কয়েকদিন ধরেই বেশ আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র আশঙ্কা প্রকাশ করছে, রাশিয়া ইউক্রেনে যেকোনো সময় রাসায়নিক হামলা চালাতে পারে।

এরই মধ্যে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনে রাসায়নিক হামলা চালালে রাশিয়াকে ‘চড়া মূল্য’ দিতে হবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বাইডেন বলেন, ‘আমার কাছে যে গোয়েন্দা তথ্য আছে, সে বিষয়ে কিছু বলব না। কিন্তু রাসায়নিক অস্ত্রের ব্যবহার করলে রাশিয়াকে সত্যি চড়া মূল্য দিতে হবে।’

অবশ্য রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো প্রমাণ উপস্থাপন করেনি। এরপরও হোয়াইট হাউসের পক্ষ থেকে বারবার এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।- সিএনএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে