রবিবার, ১৩ মার্চ, ২০২২, ১১:০৫:০১

ইসরায়েলি প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন জেলেনস্কি

ইসরায়েলি প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: দিন যাচ্ছে আর রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ চরম আকার ধারণ করছে। পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে! রুশ বাহিনী প্রতিদিনই নতুন নতুন শহরে হামলা চালাচ্ছে। নানান নিষেধাজ্ঞা দিয়েও রুশ আগ্রাসন ঠেকানো যাচ্ছে না।শান্তি ফিরিয়ে আনতে ইউক্রেনের প্রেসিডেন্ট বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার (১৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে। এক টুইট বার্তায় জেলেনস্কি বলেছেন, রুশ আগ্রাসন নিরসন এবং শান্তি আলোচনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের নিয়মিত কথা হচ্ছে। সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন অবশ্যই বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, ইউক্রেনের মেলিটোপোল শহরের মেয়রকে মুক্তি দিতে বেনেটের সহযোগিতা চাওয়া হয়েছে। ইউক্রেনের দাবি, ওই শহরের মেয়রকে রুশ সেনারা ধরে নিয়ে গেছে।

এর আগে গত সপ্তাহে ইউক্রেন ইস্যু নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। পুতিনের সঙ্গে বৈঠকের পরই জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন বেনেট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে