আন্তর্জাতিক ডেস্ক : কিয়েভের হাতে আরও অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল আমেরিকা। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়িয়ে পালটা মার্কিন অস্ত্রবোঝাই গাড়িতে হামলা চালানোর হুমকি দিয়েছে রাশিয়া। শনিবার মস্কো থেকে রুশ ডেপুটি ফরেন মিনিস্টার সের্গেই রিয়াবকোভ বলেন, ''ইউক্রেনে আসা অ'স্ত্রবোঝাই কনভয়ে হা'মলা চালাতে পারে রাশিয়া। এই বিষয়ে আমরা আমেরিকাকে সত'র্ক করছি।''
রয়টার্স সূত্রে খবর, শনিবারই আমেরিকা ঘোষণা করেছে, তারা ইউক্রেনকে অতিরিক্ত ২০০ মিলিয়ন মার্কিন ডলার বা ২০ কোটি ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৮০০ কোটি টাকার অস্ত্র ও সরঞ্জাম পাঠাবে। এই খবর প্রকাশিত হওয়ার পরই হোয়াইট হাউসকে সতর্ক করে ক্রেমলিন জানিয়েছে, তারা এবার ইউক্রেনে অস্ত্রবহনকারী কনভয়গুলোকে লক্ষ্য করেই হামলা চালাবে। পেন্টাগন সূত্রে খবর, মার্কিন হাতিয়ারগুলির মধ্যে থাকছে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, অ্যান্টি এয়ারক্রাফ্ট গান ও অন্যান্য মিসাইল।
তবে ইউক্রেনকে যে এই প্রথম অ'স্ত্র দিচ্ছে আমেরিকা এমনটা নয়। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর থেকেই রাশিয়ার বি'রু'দ্ধে কিয়েভকে অ'স্ত্রের জোগান দিচ্ছে ওয়াশিংটন। সবমিলিয়ে এখনও পর্যন্ত ইউক্রেনের হাতে প্রায় ১২০ কোটি মার্কিন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম তুলে দিয়েছে আমেরিকা। এদিকে, ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, ''মারিওপোল, খারকভ, চেরনিহিভসহ একাধিক শহরে বোমাব'র্ষ'ণ করেছে রাশিয়া। খেরসন শহরে জনসমর্থন পেতে রাশিয়া সেখানে একটি গণভোটও পরিচালনা করার পরিকল্পনা করেছে।'' সূত্র : আল জাজিরা