রবিবার, ১৩ মার্চ, ২০২২, ০৭:৩১:৫৩

রাশিয়ার বিপক্ষে এবং ইউক্রেনের পক্ষে মানববন্ধন করল ইসরায়েলের জনগণ

 রাশিয়ার বিপক্ষে এবং ইউক্রেনের পক্ষে মানববন্ধন করল ইসরায়েলের জনগণ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পক্ষে এবং রাশিয়ার বিপক্ষে মানববন্ধন করেছে ইসরায়েলের জনগণ। গতকাল শনিবার তেল আবিবের রুশ দূতাবাসের সামনে জড়ো হয়ে ইউক্রেনে অভিযানের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে।

এসময় মানববন্ধনে অংশ নেওয়া শত শত বিক্ষোভকারীরা ইউক্রেনের উদ্বাস্তুদের স্বাগত জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে অভিযান বন্ধের আহবান জানায়। এদিকে, ইউক্রেনের বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা।

এমন পরিস্থিতিতে ইউক্রেনকে অতিরিক্ত আরও ২০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার ইউক্রেনের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সহায়তার অনুমোদন দিয়েছেন। সূত্র : জেরুজালেম পোস্ট, টাইমস অব ইসরায়েল, পার্সটুডে ও বিবিসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে