মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ১২:৫১:৫৮

একাই পারি, চীনের সাহায্য চাইনি : রাশিয়া

একাই পারি, চীনের সাহায্য চাইনি : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: চীনের কাছ থেকে রাশিয়া সামরিক সহযোগিতা চেয়েছে বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, একাই ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ চলমান রাখার সামর্থ্য আছে রাশিয়ার। ইউক্রেন অভিযান ‘মূল সময়সূচি মতোই’ এবং ‘পূর্ণাঙ্গভাবে সমপন্ন’ হবে।

রাশিয়া ২৪ টেলিভিশনে দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া বেসামরিক হ'তাহ'ত এড়াতে এবং কিয়েভসহ অন্য ঘনবসতিপূর্ণ এলাকায় আক্র'মণ থেকে বিরত থাকতে পরিকল্পনা করেছে।

তবে সত'র্ক করে দিয়ে ক্রেমলিনের মুখপাত্র এ ও বলেন, ‘শহর অঞ্চলে যুদ্ধ চললে বেসামরিক নাগরিকদের মধ্যে অনিবার্যভাবে বিপুল হ'তাহ'তের ঘটনা ঘটবে। শান্তিকামী জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে প্রধান জনবসতিগুলোকে নিজের পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না মন্ত্রণালয়। তবে মানবিক করিডোর হিসেবে ব্যবহৃত অঞ্চলের বিষয়টি ব্যতিক্রম। সূত্র: এএফপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে