আন্তর্জাতিক ডেস্ক : ষ'ড়যন্ত্রের শি'কার হচ্ছে ''দ্য কাশ্মীর ফাইলস''। সেই সত্যিটা ধামাচাপা দিতে আসরে নেমে পড়েছে 'গ্যাং'। এমনই মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার খোঁচা, ''বাকস্বাধীনতার ঝাণ্ডাধারীদের কাঁপিয়ে দিয়েছে কাশ্মীর ফাইলস।'' গত সপ্তাহে ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পেয়েছে। যে সিনেমায় নয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের অবস্থা তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে মোদি বলেন, 'এখন আপনারা দেখেছেন যে দ্য কাশ্মীর ফাইলস নিয়ে আলোচনা চলছে। যে লোকেরা সবসময় বাকস্বাধীনতার ঝাণ্ডা নিয়ে ঘোরেন, সেই গ্যাং গত পাঁচ-ছ'দিনে কেঁপে গিয়েছে। তথ্য, শিল্পের ভিত্তিতে পর্যালোচনা করার পরিবর্তে সেই সিনেমাকে অস্বীকার জন্য প্রচার চলছে। পুরো একটা মহলের তরফে সেই কাজটা করা হচ্ছে। কেউ যদি সত্য ঘটনা নিয়ে সিনেমা বানান, তার যেটা সত্যি মনে হয়েছে, সেটা উনি তুলে ধরার চেষ্টা করেছেন। সেই সত্যি স্বীকার করতে চাইছে না, বাকি দুনিয়া সেই সত্যের মুখোমুখি হোক, সেটাও চায় না।'