মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ১০:৩৪:২৪

এবার বাইডেন ও তার ছেলে সহ ৫ জনের ওপর পাল্টা নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া

এবার বাইডেন ও তার ছেলে সহ ৫ জনের ওপর পাল্টা নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সেনা অভিযানের পর দিন থেকে এ পর্যন্ত দফায় দফায় আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পেন্টাগন ও সিআইএ প্রধানদের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। 

আজ মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে ফিনানশিয়াল টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এবং হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি- এই পাঁচ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। ফলে তারা এখন থেকে রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

এছাড়াও ‘অদূর ভবিষ্যৎ ‘ নিষেধাজ্ঞার এই তালিকায় আরও নাম যুক্ত করা হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সূত্র : ফিনানশিয়াল টাইমস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে