বুধবার, ১৬ মার্চ, ২০২২, ১০:২০:৩০

আরব আমিরাতে ১৭ মার্চ পবিত্র শবে বরাত

আরব আমিরাতে ১৭ মার্চ পবিত্র শবে বরাত

আন্তর্জাতিক ডেস্ক : যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবাগত রাতে পবিত্র শবে (লাইলাতুল) বরাত পালিত হবে।

এদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমিরাতের মুসলিম উম্মাহ পালন করবে পবিত্র শবে বরাত। এ পবিত্র রজনী পালন চলবে শুক্রবার (১৮ মার্চ) সূর্যোদয়ের আগ পর্যন্ত। 

আমিরাতের ধর্মপ্রাণ মুসলমানরা এই বিশেষ রাতে পুণ্যলাভের আশায় নফল নামাজ, জিকির ও কোরআন তেলাওয়াত করবেন। বিশেষ এ পবিত্র রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা পুণ্যলাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে