বুধবার, ১৬ মার্চ, ২০২২, ১২:২২:০৮

ইউক্রেন যুদ্ধের মধ্যেই রাশিয়ার প্রতিবেশী দেশে ন্যাটোর বিশাল সামরিক মহড়া শুরু

ইউক্রেন যুদ্ধের মধ্যেই রাশিয়ার প্রতিবেশী দেশে ন্যাটোর বিশাল সামরিক মহড়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে সোমবার থেকে রাশিয়ার প্রতিবেশি দেশ নরওয়েতে শুরু হয়েছে ন্যাটো গোষ্ঠীর সামরিক মহড়া। ইউরোপ ও উত্তর আমেরিকার ২৮টি দেশ 'কোল্ড রেসপন্স ২০২২' নামের এই মহড়ায় অংশ নিয়েছে। ১৪ মার্চ ন্যাটো সামরিক জোটের ৩০ হাজার সেনা, ২০০টি বিমান ও ৫০টি যুদ্ধজাহাজ শুরু করেছে এই বিশাল মহড়া। 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের আবহেই এই মহড়া ঘিরে প্রশ্ন উঠছে, তবে কি এই মহড়ার মাধ্যমেই প্রচ্ছন্ন চ্যালেঞ্জ জানাচ্ছে ন্যাটো? তেমন সম্ভাবনা অবশ্য উড়িয়ে দিচ্ছেন সামরিক জোটের শীর্ষকর্তারা। জানানো হয়েছে, এই মহড়ার পরিকল্পনা অনেক আগেই নেওয়া হয়েছিল। এমনকী, রাশিয়ার ইউক্রেন হামলার আগেও। আসলে নরওয়ে কীভাবে তার মাটিতে মিত্রদেশগুলির শক্তিবৃদ্ধি করবে, সেটাই পরীক্ষা করে দেখতে এই মহড়ার আয়োজন। 

এর মাধ্যমে কোনও রকম আক্রমণাত্মক বার্তা দেওয়া হচ্ছে না। আগামী ১ এপ্রিল পর্যন্ত এই মহড়া চলবে। তবে উদ্দেশ্য যাই হোক, যুদ্ধকালীন পরিস্থিতিতে রাশিয়ার প্রতিবেশী দেশে ন্যাটোর এই মহড়া ঘিরে বিতর্কের আবহ রয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে প্রায় ২০০ কিলোমিটার সীমান্ত ভাগ করে নিয়েছে নরওয়ে। সূত্র : আলজাজিরা ন্যাটো ওয়েবসাইট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে