বুধবার, ১৬ মার্চ, ২০২২, ০৭:১৬:০১

ইউক্রেনে জরুরি মানবিক সহায়তা পাঠাল পাকিস্তান

ইউক্রেনে জরুরি মানবিক সহায়তা পাঠাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। তুমুল যুদ্ধ চলছে দুই দেশের মধ্যে। এমন পরিস্থিতিতে ইউক্রেনে জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে পাকিস্তান। মঙ্গলবার রাতে এ সহায়তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

বুধবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিএনএন। পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বলেন, ইসলামাবাদে নিযুক্ত ইউক্রেনীয় দূতাবাসের অনুরোধে এসব সহায়তা পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ, জেনারেটর, সাবান, হ্যান্ডওয়াশ, ওষুধ এবং শিশুখাদ্য রয়েছে। তিনি বলেন, তার দেশ সংলাপ ও কূটনীতির মাধ্যমে ইউক্রেনের বিদ্যমান পরিস্থিতির সমাধান দেখতে চায়। তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে ইউক্রেনের সুসম্পর্কের ভিত্তিতেই দেশটিতে এসব সহায়তা পাঠানো হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে