বুধবার, ১৬ মার্চ, ২০২২, ০৯:৩৭:৫০

স্ত্রীর সামনে ভুল করে মুখ ফসকে কমলা হ্যারিসকে নিয়ে যা বললেন বাইডেন

স্ত্রীর সামনে ভুল করে মুখ ফসকে কমলা হ্যারিসকে নিয়ে যা বললেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : মুখ ফসকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ বলে সম্বোধন করে ফেললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসে ‘ইক্যুয়াল পে ডে’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এই ভুল করেন বাইডেন। প্রকৃত ফার্স্ট লেডি জিল বাইডেন এ সময় ছিলেন মঞ্চেই।

স্বামী ডগলাস এমহফ ক'ভিডে আক্রা'ন্ত হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কমলা।

সে কথা জানাতে গিয়েই এ ঘটনা ঘটান প্রেসিডেন্ট বাইডেন। টুইটারে ওঠা এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘মঞ্চে বসার ব্যবস্থাপনায় কিছু বদল আনতে হয়েছে। কারণ আমাদের ফার্স্ট লেডির স্বামী ক'ভিডে আক্রা'ন্ত হয়েছেন। ’ প্রেসিডেন্ট এ কথা বলায় অস্ব'স্তিতে পড়ে যান দর্শকরা।
ভিডিওতে দেখা গেছে, এরপর দর্শকদের মধ্য থেকেই একজন প্রেসিডেন্টকে ভুল ধ'রিয়ে দিলে হাসির রোল পড়ে যায়। ঘটনাক্রমে তখন মঞ্চেই উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি তথা জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন। তবে চটজলদি অস্বস্তি কাটিয়ে ওঠেন প্রেসিডেন্ট। ভুল স্বীকার করে নিজের এই মুখ ফসকানোর সমস্যা নিয়ে মজা করেন তিনি। সূত্র : আনন্দবাজার

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে