আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য যুদ্ধ করতে ইউক্রেন যাচ্ছে এক হাজার চেচেন যোদ্ধা। বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন চেচেন রামযান কাদিরভ। টেলিগ্রাম পোস্টে রামযান কাদিরভ জানান, তার আত্মীয় আপটি আলাউদ্দিন এই যোদ্ধাদের নেতৃত্বে রয়েছেন।
শুক্রবার ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন ২৩ দিনে পা দিল। মস্কোর হামলায় বিপর্যস্ত ইউক্রেনের ১০টি শহর ইতিমধ্যেই দখল করেছে রুশ সেনা। মস্কোর হাত শক্ত করতে চলতি যুদ্ধে যোগ দিল চেচেন প্রজাতন্ত্র। ইতিমধ্যেই এক হাজার সেনা ইউক্রেনে ক্রেমলিনের হয়ে সামরিক সঙ্ঘাতে যোগ দিতে গিয়েছেন। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ।
বৃহস্পতিবার কাদিরভ বলেন, ‘‘চেচেন প্রজাতন্ত্রের এক হাজার স্বেচ্ছাসেবক ইউক্রেনকে নাজিবাদী এবং সেনাবাদী চিন্তাভাবনা থেকে মুক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে।’’ আপটি আলাউদিনভ নামে তার বিশ্বস্ত অনুচর এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বলেও কাদিরভ জানান। এর আগে বহু বার কাদিরভের বাহিনীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। সূত্র : এনডিটিভি