শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ১২:৪২:২৭

ফ্যানের সঙ্গে ঝুলছেন যুবক, বিছানায় পড়ে রক্তাক্ত যুবতী!

ফ্যানের সঙ্গে ঝুলছেন যুবক, বিছানায় পড়ে রক্তাক্ত যুবতী!

আন্তর্জাতিক ডেস্ক : গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফ্যান থেকে ঝুলছেন এক যুবক। বিছানায় পড়ে রক্তাক্ত এক যুবতী। দুইজনই মৃত! বৃহস্পতিবার দুপুরে সার্ভে পার্ক থানা এলাকার কালিকাপুরের সর্দারপাড়ায় এ ভাবেই পাওয়া যায় এক যুগলকে। পুলিশ জানিয়েছে, মৃ'তদের নাম শ্যামল রায় ওরফে জ্যাকি (৩২) এবং শেফালি খাতুন (৩০)। 

কলকাতার বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃ'ত বলে ঘোষণা করেন। শ্যামলের আদি বাড়ি সন্তোষপুরের লেক ইস্ট রোডে। শেফালির মুর্শিদাবাদের তালগ্রামে। পুলিশের বিবৃতিতে শেফালিকে শ্যামলের স্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই বাড়ির মালিক মন্টু হাজারি জানান, তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, শ্যামল ও শেফালি মাস দুই আগে ওই ভাড়ার ফ্ল্যাটে আসেন। তাদের ঘরে কোনও সুইসাইড নোট মেলেনি। তবে শেফালির দেহে ও গলায় আঘাতের চিহ্ন মিলেছে। তার দেহে কোনও জামাকাপড় ছিল না বলে জানান প্রতিবেশীরা। সার্ভে পার্ক থানা দু’টি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। পরে দু’টি দেহই ময়না-তদন্তে পাঠানো হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে শ্যামলের পরিবার ও পরিজনেরাও এ দিন এসেছিলেন। তাদের সঙ্গে কথা বলে শ্যামলের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। তালগ্রামে শেফালির পৈতৃক বাড়িতেও খবর পাঠানো হয়েছে। দুই পরিবারকে জিজ্ঞাসাবাদের পরেই এই জোড়া মৃত্যুর কারণ জানা যেতে পারে বলে পুলিশ মনে করছে। তবে প্রতিবেশী জানান, বুধবার রাতে দুই জনের মধ্যে অশান্তির আওয়াজ তারা পাননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে