শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ০৩:৪৬:১৬

'আপনি তো জনপ্রিয় টিকটক তারকা', হাসপাতালে জেলেনস্কিকে দেখেই বললেন কিশোরী

'আপনি তো জনপ্রিয় টিকটক তারকা', হাসপাতালে জেলেনস্কিকে দেখেই বললেন কিশোরী

বিনোদন ডেস্ক : আপনি তো জনপ্রিয় টিকটক তারকা! ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দেখে এমনই বলে উঠল রুশ আগ্রাসনে আহ'ত ১৬ বছর এক কিশোরী। হাসপাতালে আহ'তদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জেলেনস্কি। সেখানে ভর্তি আহ'ত ওই কিশোরীর সঙ্গেও দেখা করেন জেলেনস্কি। 

জেলেনস্কিকে দেখেই উচ্ছ্বসিত ওই কিশোরী কাতিয়া ভ্লাসেঙ্কো বলে, ''আপনি তো টিকটকের জনপ্রিয় ব্যক্তিত্ব! টিকটকে আপনাকে সবাই সমর্থন করছে।'' স্বহাস্যে জেলেনস্কি জিজ্ঞাসা করেন, ''তার মানে আমরা কি টিকটকের দখল নিয়েছি?'' প্রত্যুত্তরে কাতিয়া বলে, ''সবাই শুধু আপনার ব্যাপারে কথা বলছে। আপনিই একমাত্র চর্চার বিষয়।''

এরপরই জেলেনস্কি, কিশোরী কাতিয়ার হাতে সাদা-গোলাপি ফুলের তোড়া দিয়ে বলেন, ''পরিস্থিতি কঠিন হলেও আমরা সঠিক কাজ করব।'' প্রসঙ্গত, রাজধানী কিয়েভের কাছে ভোরজেল শহরে রাশিয়ার ক্ষে'পণা'স্ত্রের আঘা'তে আহ'ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এই কাতিয়া। ক্ষে'পণা'স্ত্রের হাত থেকে বাঁচাতে তার আট বছরের ভাইকে বুকে আগলে ছুটেছিল ওই কিশোরী। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে