শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ০৪:২৭:৩৫

ইউক্রেনের সংস্কৃতি অঙ্গনে নেমে এলো শোকের ছায়া

ইউক্রেনের সংস্কৃতি অঙ্গনে নেমে এলো শোকের ছায়া

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। চলছে তুমুল যুদ্ধ। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের এখনো ইতি ঘটেনি। ইউক্রেনের ওপর প্রতিনিয়তই হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এতে প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ। সপ্তাহ খানেক আগেই পাশা লি নামের ইউক্রেনের এক অভিনেতা মারা যান রুশ বোমা হামলায়।

এবার প্রাণ হারালেন ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস। নিজের বাড়িতে অবস্থানকালীন রুশ রকেট হামলায় নিহত হয়েছেন তিনি। শুক্রবার (১৮ মার্চ) অভিনেত্রীর নাট্যদল ‘ইয়ং থিয়েটার’-এর পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে খবরটি জানানো হয়েছে।

ওকসানা শভেটসের বয়স হয়েছিল ৬৭ বছর। কয়েক মাস আগেই তাকে ইউক্রেনের সর্বোচ্চ সম্মান ‘অনার্ড আর্টিস্ট অফ ইউক্রেন’ প্রদান করা হয়েছিল। থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন অভিনেত্রী। ওকসানার বেশ কিছু সিনেমা দেশি-বিদেশি চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতেছিল। কিন্তু যুদ্ধের নৃশংসতায় পৃথিবী থেকে চিরবিদায় নিতে হয়েছে ওকসানাকে। এ ঘটনায় ইউক্রেনের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে