শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ০৫:০২:১৪

ইউক্রেনের নাগরিকদের যে বড় সুবিধা দিল সৌদি সরকার

ইউক্রেনের নাগরিকদের যে বড় সুবিধা দিল সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে অবস্থানরত ইউক্রেনের নাগরিকদের ভিসার মেয়াদ বাড়িয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। সৌদির অভিবাসন কর্তৃপক্ষের প্রধান বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ  জানিয়েছে পর্যটক, ব্যবসায়ী বা শ্রমিক-ইউক্রেনের নাগরিকরা যে পেশারই হোক না কেন, ভিসার মেয়াদ বাড়াতে কোনো ধরনের ফি নেওয়া হবে না।

মানবিক কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার। সৌদি বাদশাহ সালমানের নির্দেশে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভিসার মেয়াদ বাড়াতে কোনো ইউক্রেনীয়কে অভিবাসন কর্তৃপক্ষের দপ্তরে আসার প্রয়োজন নেই, স্বয়ংক্রিয়ভাবে সবার ভিসার মেয়াদ বাড়িয়ে দিচ্ছে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে