শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ০৬:১৬:৫৮

১৪ দিন সময় বেঁধে দিয়ে জেলেনস্কিকে যে কড়া বার্তা পুতিনের

১৪ দিন সময় বেঁধে দিয়ে জেলেনস্কিকে যে কড়া বার্তা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক: হাতে আর মাত্র সময় পাবেন ১৪ দিন। এরমধ্যে হয় শান্তি চুক্তিতে সই করতে হবে জেলেনস্কিকে অথবা আত্মসমর্পণ ছাড়া উপায় থাকবে না ইউক্রেনের সামনে। বলছেন বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো। একটি জাপানি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় এ কথা বলেন লুকাশেঙ্কো।

জাপানি টেলিভিশন চ্যানেল ‘টিবিএস’-কে দেওয়া সাক্ষাৎকারে লুকাশেঙ্কো বলেন, ‘ইউক্রেনকে প্রস্তাব দিয়েছে রাশিয়া। আমি খুব ভাল ভাবে জানি, প্রস্তাবটি সব দিক থেকেই সবচেয়ে গ্রহণযোগ্য। রাশিয়া ও ইউক্রেন একটি সমঝোতায় পৌঁছাক, এটা আজও সম্ভব। জেলেনস্কিকে শুধু এই প্রস্তাবে সই করতে হবে। কিন্তু যদি জেলেনস্কি সই করতে অসম্মত হন, তাহলে বিশ্বাস করুন, তাকে ক'দিনের মধ্যেই আত্মসমর্পণের নথিতে সই করতে হবে। কারণ রাশিয়া এই যুদ্ধে হারছে না, তা এক রকম নিশ্চিত।’’

এ দিকে মস্কোয় সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি ইউক্রেনকে রাশিয়া থেকে আলাদা বলে মনে করেন না। ইউক্রেনকে যদি নিজের অবস্থান স্পষ্ট করতে হয়, তা হলে তা রাশিয়ার সঙ্গে অংশীদারিত্বের প্রেক্ষিতেই করতে হবে। উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেছিল রাশিয়া। তার পর কেটে গিয়েছে প্রায় এক মাস। সূত্র : টিডিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে