রবিবার, ২০ মার্চ, ২০২২, ০৩:৩৬:০২

বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে যে দুটি চুক্তি করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে যে দুটি চুক্তি করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে জিসমিয়া ও আকসা নিয়ে দুটি চুক্তির খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড। তিনি বলেছেন, আগামীতে এগুলো চুক্তিতে রূপ নিতে পারে।

আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত অষ্টম অংশীদারিত্ব সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আন্ডার সেক্রেটারি ন্যুল্যান্ড। ন্যুল্যান্ড বলেন, গত ৫০ বছরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অনেক এগিয়েছে। আগামীতে আরও শক্তিশালী হবে। বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে জিসমিয়া ও আকসা নিয়ে দুটি চুক্তির খসড়া তৈরি করা হয়েছে। যা আগামীতে চুক্তিতে রূপ নিতে পারে।

বেলা ১১টার পর শুরু হওয়া বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা সময় নিয়ে। বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড। ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, র‌্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি জটিল। র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা এখনই উঠছে না। আরো আলোচনা চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পক্ষ থেকে অগ্রগতির নথি দেওয়া হয়েছে। তিন মাসের অগ্রগতি সন্তোষজনক বলছে যুক্তরাষ্ট্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে