রবিবার, ২০ মার্চ, ২০২২, ০৬:১৭:৪৯

পাকিস্তানে সেনার অস্ত্র গুদামে বিস্ফোরণের পর আগুন (ভিডিওসহ)

পাকিস্তানে সেনার অস্ত্র গুদামে বিস্ফোরণের পর আগুন (ভিডিওসহ)

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ারকোট সেনানিবাসে একটি অস্ত্র গুদামে বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। রোববার পাকিস্তানের জিও নিউজ এ তথ্য জানিয়েছে। সেনানিবাস এলাকা থেকে ওই বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে। বৈদুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুন লাগে বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে। 

আইএসপিআর ওই সংক্ষিপ্ত বিবৃতিতে আরও জানায় আগুনে জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, সময়মত ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তবে ওই গুদামে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ বা নানা ধরনের অস্ত্র এই আগুনে ক্ষয়ক্ষতি হয়ে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এখন সরকার বাঁচানোর লড়াইয়ে ব্যস্ত। দেশের সংসদে দু’টি বিরোধী দলের অনাস্থা ভোট এবং তার নিজের ক্ষমতাসীন জোটের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা দেওয়াতে এখন সরকারকে বাঁচানোর মরিয়া লড়াই করছেন ইমরান। তারই মধ্যে ঘটেছে এই বিস্ফোরণের ঘটনা। বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা ওই বিস্ফোরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে