বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ১১:০১:৪১

কোনো প্রতিবেশী দেশই রাশিয়ার সামনে নিরাপদ নয়: জেলেনস্কি

কোনো প্রতিবেশী দেশই রাশিয়ার সামনে নিরাপদ নয়: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: কোনো প্রতিবেশী দেশই রাশিয়ার সামনে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেছেন, ‘খুব দ্রুত ইউরোপের স্বাধীনতা হরণ করতে বিশ্বের বৃহত্তম এই দেশটি অভিযান শুরু করতে পারে।’

জেলেনস্কি বলেন, ‘আমরা শুধু ইউক্রেনের জনগণের জন্য লড়াই করছি না। আমরা ইউরোপের নিরাপত্তার জন্যও লড়ছি। ইউক্রেন দেখিয়েছে, আমরা ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হওয়ার যোগ্য।’ আজ বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে সুইডেনের আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

এসময় ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে ইউরোপকে নিষেধাজ্ঞা জারি অব্যাহ'ত রাখার আহ্বান জানান। পাশাপাশি, ইউক্রেনকে অ'স্ত্র সহায়তা দেওয়ার প্রতিশ্রুতির জন্য সুইডেনের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।
দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়া গত মাসে ইউক্রেনে আক্রমণ করার পর দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আদায়ে বিভিন্ন দেশের সংসদে কথা বলছেন। বৃহস্পতিবার তিনি সুইডেনের সংসদে কথা বলেছেন। সূত্র : এএফপি ও দ্য গার্ডিয়ান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে