আন্তর্জাতিক ডেস্ক : এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ে। সাত বছরের মেয়ের মরদেহ কাঁধে নিয়ে চিকিৎসাকেন্দ্র থেকে বাড়ি ফিরে গেছেন এক ব্যক্তি। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর টনক নড়েছে স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের। স্বাস্থ্যমন্ত্রী ঘটনাটি তদন্তের নির্দেশও দিয়েছেন।
ছত্তিশগড়ের সুরগুজা জেলার ঈশ্বর দাস নামের ওই ব্যক্তির সাত বছর বয়সী মেয়ে সুরেখা কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। গতকাল শুক্রবার সকালে তাকে লক্ষণপুর কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তার বাবা। কাল সকালেই মারা যায় মেয়েটি। মরা মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো উপায় না পেয়ে কাঁধে করেই রওনা দেন বাবা। ১০ কিলোমিটার পথ হেঁটে অবশেষে বাড়ি ফেরেন ওই ব্যক্তি। সূত্র: সংবাদ সংস্থা এএনআই