শনিবার, ২৬ মার্চ, ২০২২, ০১:২৫:১৩

ইউক্রেনে প্রথম দফার সামরিক অভিযান সমাপ্ত ঘোষণা করলো রাশিয়া

ইউক্রেনে প্রথম দফার সামরিক অভিযান সমাপ্ত ঘোষণা করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে প্রথম পর্যায়ের সামরিক অভিযান সমাপ্ত ঘোষণা করলো রাশিয়া। শুক্রবার, যুদ্ধের ৩০ তম দিনে রুশ সেনা জানিয়েছে, প্রথম দফায় অভিযানে তাদের লক্ষ্যপূরণ হয়েছে। তার দাবি, আপাতত আক্রমণের অভিঘাত কিছুটা কমানোর কারণেই রুশ ফৌজের অগ্রগতি থমকে গিয়েছে।

শুক্রবার রুশ সেনার ‘ফার্স্ট ডেপুটি চিফ অফ জেনারেল স্টাফ’ কর্নেল জেনারেল সের্গেই রুডস্কয় এক মাসের যুদ্ধ পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ‘‘সাধারণ ভাবে সেনা অভিযানের প্রথম পর্যায়ের প্রধান কাজগুলি শেষ হয়েছে। আমরা এখন মূল লক্ষ্য অর্জনের জন্য পূর্ব ইউক্রেনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছি।’’ রুশ সেনার সেই ‘লক্ষ্যের’ কথাও সুনির্দিষ্ট ভাবে বলেছেন কর্নেল জেনারেল রুডস্কয় ‘‘ডনবাসের মুক্তি।’’ 

প্রসঙ্গত, শুক্রবার ইউক্রেনের সংবাদপত্র ‘দ্য কিভ ইন্ডিপেন্ডেন্ট’ দাবি করেছে, আগামী ৯ মে ইউক্রেন অভিযানে ইতি টানতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির চূড়ান্ত পরাজয়ের পর ১৯৪৫ সালের ওই তারিখেই সরকারি ভাবে সামরিক অভিযানে ইতি টেনেছিলেন অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট জোশেফ স্তালিন। এখনও রাশিয়া জুড়ে ৯ মে উৎসব পালিত হয়। প্রকাশিত খবরে দাবি, পুতিন এ বার স্তালিনের পদাঙ্ক অনুসরণ করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে