রবিবার, ২৭ মার্চ, ২০২২, ১১:৩৮:০০

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শেষ পর্যন্ত যারা জিতবে বলে জানালেন বাইডেন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শেষ পর্যন্ত যারা জিতবে বলে জানালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। তুমুল যুদ্ধ চলছে দুই দেশের মধ্যে। শক্ত প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছে ইউক্রেন বাহিনী। এদিকে ইউক্রেনে রাশিয়ার চলমান অভিযানে এখন পর্যন্ত বড় কোনো শহর দখল করতে পারেনি রুশ সেনারা। কিছু শহর থেকে পিছুও হটেছে তারা। বিভিন্ন দেশ ও সংস্থা বলছে, যুদ্ধে রাশিয়ারই বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। ইতোমধ্যে তারা বহু সেনা হারিয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে না এবং পুতিন ক্ষমতাচ্যুত হবেন

শনিবার (২৬ মার্চ) পোল্যান্ডের রাজধানীতে ইউক্রেনের দুই মন্ত্রী এবং পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

বাইডেন বলেন, ইউক্রেন যুদ্ধে জড়ানো রাশিয়ার কৌশলগত ভুল ছিল। ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে না এবং পুতিন আর ক্ষমতায় থাকতে পারবেন না। তিনি বলেন, পুতিন ভেবেছিলেন ইউক্রেনে অভিযান চালিয়ে ন্যাটো বিভক্তি করতে পারবেন। তবে তা না হওয়ায় পুতিন অবাক হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে