রবিবার, ২৭ মার্চ, ২০২২, ০৩:১৭:৪৯

রাশিয়ার শান্তিরক্ষা বাহিনীর ওপর হামলা চালালো আজারবাইজানের সেনাবাহিনী

রাশিয়ার শান্তিরক্ষা বাহিনীর ওপর হামলা চালালো আজারবাইজানের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : গোটা বিশ্বের একটা বড় অংশ যখন ইউক্রেনে সামরিক আগ্রাসনের জন্য রাশিয়ার সমালোচনা করছে, তখন কারাবাখ অঞ্চলে আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্তভঙ্গের অভিযোগ তুলেছে মস্কো। রাশিয়ার মধ্যস্থতায় ২০২০ সালে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের যুদ্ধবিরতি চুক্তি হয়। 

এরপর থেকে ওই অঞ্চলে শান্তিরক্ষার মিশনে কাজ করে আসছিল রাশিয়ার সেনাবাহিনী। এর আগে একাধিকবার আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি ভাঙার অভিযোগ তুলেছে আর্মেনিয়া। তবে শনিবার প্রথমবারের আজারবাইজানের বিরুদ্ধে এ অভিযোগ উত্থাপন করা হয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, আজারবাইজানের সেনাবাহিনী তুর্কি ড্রোন দিয়ে কারাবাখে দায়িত্বরত শান্তিরক্ষাকারী বাহিনীর ওপর হামলা করছে। সূত্র : রয়টার্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে