মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ১২:৫১:৫৩

শান্তি বৈঠকে পুতিনের রণমূর্তি ধারণ, 'জেলেনস্কিকে বলে দিন আমি ওঁদের থেঁতলে দেব'

শান্তি বৈঠকে পুতিনের রণমূর্তি ধারণ, 'জেলেনস্কিকে বলে দিন আমি ওঁদের থেঁতলে দেব'

আন্তর্জাতিক ডেস্ক : ''জেলেনস্কিকে বলে দিন, আমি ওঁদের থেঁতলে দেব।'' এভাবেই রণমূর্তি ধারণ করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হুমকি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই মাসের শুরুতে কিয়েভে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন চেলসির মালিক রোমান আব্রামোভিচ। 

সেই সময় জেলেনস্কির একটি হাতে লেখা নোট তিনি পেশ করেছিলেন পুতিনের সামনে। তখনই নাকি ওই মন্তব্য করেছিলেন রুশ প্রেসিডেন্ট। যা নিয়ে নতুন করে বিতর্ক ঘনিয়েছে। ইতিমধ্যেই জানা গেল, পুতিনের এই হুঁশিয়ারির বিষয়টি। প্রায় এক মাসের বেশি সময় ধরে রুশ সেনার হামলায় রক্তাক্ত ইউক্রেন। এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। 

উল্লেখ্য, মঙ্গলবারই ফের শান্তি আলোচনাতেই বসছে দুই দেশ। লাগাতার রুশ গোলাবর্ষণ বিধ্বস্ত ইউক্রেন। এই পরিস্থিতিতে যে করে হোক, যুদ্ধবিরতি চাইছে তারা। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা যাচ্ছে, ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা জানিয়েছেন, ''ন্যূনতম লক্ষ্য হচ্ছে মানবিকতার প্রশ্নগুলি তুলে ধরা। আর সর্বোচ্চ লক্ষ্য হল যুদ্ধবিরতি চুক্তি করা।'' সূত্র : ডেইলি মেইল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে