মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ০৪:১৩:৪৯

যাবজ্জীবন কারাদণ্ড হলো তুরস্কে এরদোগানের সমালোচক ওসমান কাভালার

যাবজ্জীবন কারাদণ্ড হলো তুরস্কে এরদোগানের সমালোচক ওসমান কাভালার

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে এরদোগান সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ওসমান কাভালা নামে এক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

সোমবার আদালত ওই রায় ঘোষণা করেন। তার বিরুদ্ধে ২০১৩ সালে সরকারবিরোধী আন্দোলনে অর্থায়ন এবং ২০১৬ সালে সামরিক অভ্যুত্থানে মদতের অভিযোগ আনা হয়েছে। খবর হুরিয়াতের।

আদালত ওসমান কাভালার আরও ৭ সহযোগীকে ১৮ বছর করে কারাদণ্ড দিয়েছেন। কাভালাকে ২০১৩ সালে ইস্তানবুলে প্রথম সরকারবিরোধী বিক্ষোভের সময় গ্রেফতার করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে