মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ০৯:১৬:০৪

শক্তিশালী বোমা বিস্ফোরণ করাচির জনবহুল স্থানে

শক্তিশালী বোমা বিস্ফোরণ করাচির জনবহুল স্থানে

আন্তর্জাতিক ডেস্ক : করাচি বিশ্ববিদ্যালয়ের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনার রেশ কাটার আগেই ফের শক্তিশালী বিস্ফোরণ পাকিস্তানে। সোমবার সন্ধেয় করাচির খারদার  এলাকার জনবহুল বোলটন মার্কেটের কাছে একটি শক্তিশালী বিস্ফোরণের খবর মিলেছে। 

সংবাদ সংস্থা সূত্রে খবর, বিস্ফোরণে কমপক্ষে এক জন মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১২ জনেরও বেশি । তার মধ্যে রয়েছেন একজন পুলিশ অফিসারও। আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে অনুমান, ওই অঞ্চলে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানই ছিল আততায়ীর লক্ষ্য। বিস্ফোরণের জন্য কী ধরণের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। 

বিস্ফোরণস্থল থেকে পাওয়া নমুনা অনুযায়ী সম্ভবত আইইডি লাগানো একটি মোটর বাইক ওই বাজার এলাকা রেখে দেওয়া হয়। জনবহুল এলাকায় বিস্ফোরণে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও বেশি।

জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, তাঁর শব্দ দূরদূরান্ত থেকে পাওয়া যায়। বিস্ফোরণে ব্যবহার হওয়া মোটর সাইকেল ছাড়াও ক্ষতিগ্রস্থ হয়েছে একটি রিকশা এবং একটি পুলিশ মোবাইল গাড়ি। 

বিস্ফোরণের খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রিলিফ টিম। গাড়িগুলিতে আগুন লেগে যাওয়ায় আসে দমকলও। এই নিয়ে করাচিতে এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় বিস্ফোরণ। গত ১৩ মে গভীর রাতে ব্লাস্টে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে