মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ০১:৩৭:২১

কনে বিয়ে করতে অস্বীকার করার এক অদ্ভুত কারণ সামনে এল!

কনে বিয়ে করতে অস্বীকার করার এক অদ্ভুত কারণ সামনে এল!

আন্তর্জাতিক ডেস্ক: বিবাহের ক্ষেত্রে মানুষের নিজস্ব ইচ্ছা এবং প্রত্যাশা থাকে। এমন ঘটনাও ঘটেছে যখন কনেরা বিয়ে করতে অস্বীকার করেছে কারণ বরের টাক রয়েছে বা তিনি ম'দ্যপ হয়ে এসেছেন। 

তবে এবার বরকে প্রত্যাখ্যান করার এক অদ্ভুত কারণ সামনে এল। উত্তরপ্রদেশের তরুণী বিয়ে করতে অস্বীকার করলেন কারণ বর ফটোগ্রাফারকে সঙ্গে আনতে ভুলে গিয়েছিলেন। ঘটনাটি ঘটেছে কানপুরের দেহাত জেলার একটি গ্রামে।

জানা যাচ্ছে, কনে যখন বুঝতে পারেন যে, বিয়ের মুহূর্তগুলির ছবি তোলার জন্য কোনও ফটোগ্রাফার নেই, তখন তিনি অনুষ্ঠানে অংশ নিতে সাফ অস্বীকার করেছিলেন। বিয়ের মন্ডপ ছেড়ে চলে যান প্রতিবেশীর বাড়ির উদ্দেশ্যে৷। 

ওই নববধূ জানিয়েছেন, "যে মানুষটি আজ আমাদের বিয়ের কথা চিন্তা করেনি, সে ভবিষ্যতে কীভাবে আমার যত্ন নেবে?" পরিবারের বড়োরা তাঁকে বোঝানোর চেষ্টা করার পরেও তিনি বিয়ে করতে অস্বীকার করেছিলেন।

বিষয়টি গুরুতর হওয়ায় পুলিশকে জানানো হয়। মঙ্গলপুর থানার উপ-পরিদর্শক দরি লালের মতে, বিষয়টি পারস্পরিকভাবে মিটে গেছে। দুই পক্ষ একে অপরকে দেওয়া নগদ টাকা ফেরত দেয়। কনে ছাড়াই বর ফিরে গিয়েছেন৷ 

এর আগে উত্তরপ্রদেশেই বর মালা ছুঁড়ে দেওয়ার ঘটনায় বিচলিত হয়ে কনে বিয়ে করতে অস্বীকার করে।  তাঁকে রাজি করানোর অনেক চেষ্টা করা হয়। কিন্তু তিনি তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। এরপরে আবারও সেই একই ধরনের ঘটনা৷সূত্র: নিউজ এইট্টিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে